গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত, নতুন সমন্বয়ক সাইফুল হক

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সভা অনুষ্ঠিত, নতুন সমন্বয়ক সাইফুল হক
ছবি: আমার দেশ।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বৃহস্পতিবার রাতে রাজধানীর তোপখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত, এই সভায়, আগামী তিন মাসের জন্য সাইফুল হককে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

বিজ্ঞাপন

সভাটিতে দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে গণতন্ত্র মঞ্চের রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে গণতন্ত্র মঞ্চের প্রার্থীতা চূড়ান্ত করার ব্যাপারেও জোর দেয়া হয়।

সভায় আলোচনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা এডভোকেট কে এম জাবের মিয়া, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, ভাসানি জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম প্রমুখ।

এর আগে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এতে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার বিষয়ে তারা কথা বলেন। মতবিনিময়ে গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট জগলুল হায়দার আফ্রিক, মোশতাক আহমেদ, প্রচার - প্রকাশনা সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...