প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত এবি পার্টির

প্রধান উপদেষ্টার সিদ্ধান্তকে স্বাগত এবি পার্টির

প্রধান উপদেষ্টার ভাষণে চূড়ান্ত সিদ্ধান্ত বা আদেশের কিছু বিষয়ে ভিন্নমত থাকা সত্ত্বেও তা স্বাগত জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।

বৃহস্পতিবার অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্য ভাষণের পর এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এক বিবৃতিতে জাতির বৃহত্তর স্বার্থে প্রধান উপদেষ্টার বক্তব্যকে মেনে নেওয়ার পক্ষে অবস্থান ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

বিবৃতিতে এবি পার্টির শীর্ষ নেতৃত্ব বলেন, সকলের যার যার মত থাকুক না কেন, সরকার বা ড. মুহাম্মদ ইউনূস সবদিক বিবেচনা করে একইদিনে গণভোট ও জাতীয় নির্বাচন, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক ভোটের হিসেবে আসন নির্ধারণ এবং গণভোটে একমত ও ভিন্নমতকে অন্তর্ভুক্ত করে ব‍্যালট তৈরীসহ চূড়ান্ত কিছু নির্দেশনা দিয়েছেন।

নেতৃবৃন্দ মনে করেন, এটি এখন একটি অপেক্ষাকৃত গ্রহণযোগ্য সমাধান। সার্বিক বিচারে এই ঘোষণাকে এবি পার্টি ইতিবাচক হিসেবে দেখছে।

এবি পার্টি প্রথম থেকেই বলে আসছিল যে রাজনৈতিক দলগুলো যেহেতু ইতোমধ্যে পর্যাপ্ত যুক্তিতর্ক ও আলোচনা শেষ করেছে, তাই এখন সরকারের একটি সমাধানমূলক সিদ্ধান্ত দেওয়া এবং রাজনৈতিক দলগুলোর সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো পথ নেই।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল বিভক্তি পরিহার করে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও আনন্দমুখর পরিবেশে নির্বাচন অংশগ্রহণ করবে এবং দেশকে একটি স্থিতিশীল গণতান্ত্রিক পথে পরিচালনা করতে সহায়তা করবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন