এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি মহিলা জামায়াতের দোয়া ও শুভেচ্ছা

সারা দেশে শুরু হওয়া ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি আন্তরিক দোয়া ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা এমপি এ শুভেচ্ছা জানান।

বিবৃতিতে তিনি বলেন, পরীক্ষা একজন শিক্ষার্থীর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দীর্ঘদিনের পরিশ্রম, অধ্যবসায় ও প্রস্তুতির যথাযথ মূল্যায়নের সুযোগ হলো এই পরীক্ষা। আমি আশা করি, সব পরীক্ষার্থী আত্মবিশ্বাস, সততা ও ধৈর্যের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং মহান আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে সর্বোচ্চ চেষ্টা করবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি।

তিনি অভিভাবক, শিক্ষক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরীক্ষার্থীদের জন্য শান্ত, স্বস্তিদায়ক ও উৎসাহব্যঞ্জক পরিবেশ নিশ্চিত করুন। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ, সুষ্ঠু, সুন্দর, নকলমুক্ত ও নির্বিঘ্ন পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করুন।

নূরুন্নিসা সিদ্দীকা বলেন, মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তিনি যেন সব পরীক্ষার্থীর পরিশ্রম কবুল করেন, তাদের মেধা ও যোগ্যতার সর্বোত্তম প্রকাশের মাধ্যমে দেশ ও জাতির সেবা করার তৌফিক দান করেন এবং তাদের জীবনে সফলতার দ্বার উন্মুক্ত করে দেন। আমি সব পরীক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...