রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে অংশীদারিত্বের গণতন্ত্র: আ স ম রব

স্পোর্টস রিপোর্টার

রাষ্ট্র সংস্কারের লক্ষ্য হবে  অংশীদারিত্বের গণতন্ত্র: আ স ম রব
আ স ম আবদুর রব (ছবি সংগৃহীত)

রাষ্ট্র সংস্কারের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য হওয়া উচিত অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্র। যা একনায়কতন্ত্র ও ফ্যাসিবাদ মুক্ত করতে পারে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সভাপতি আ স ম আবদুর রব । সোমবার সিরাজুল আলম খানের ৮৪ তম জন্মদিন উপলক্ষ্যে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, অংশীদারিত্বভিত্তিক গণতন্ত্র শাসনতান্ত্রিকভাবে প্রবর্তিত হলে একনায়কত্ব, ফ্যাসিবাদী বা স্বৈরাচারী শক্তিগুলির রাজনৈতিক কার্যকলাপ চূর্ণ করার সুযোগ সৃষ্টি হবে। প্রচলিত রাজনীতি সৃষ্টিশীল জাগরণের মুখে চ্যালেঞ্জে পড়বে। বিদ্যমান দমনমূলক ও অগণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার বিপরীতে এটা হবে মূলত জনগণের প্রকৃত ক্ষমতায়নের রাজনৈতিক বন্দোবস্ত।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিদ্যমান ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপে অংশীদারিত্বের গণতন্ত্রই একমাত্র বিকল্প রাজনৈতিক মডেল।

ভার্চুয়ালি যুক্ত হয়ে রায়হানুল ইসলাম বলেন, বিগত দিনে যখন যারা ক্ষমতায় গিয়েছে তখন তারা নিজেরাই স্বাধীনতার কৃতিত্ব দাবি করেছে। স্বাধীনতার ইতিহাসকে দলীয়করণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, সকল বড় রাজনৈতিক দলের ভেতর সংস্কার প্রয়োজন। এক ব্যক্তির নিয়ন্ত্রিত সংস্কৃতির চর্চা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। দলের ভেতর গণতন্ত্র চর্চা না থাকলে সরকারে যাওয়ার পর গণতন্ত্রের প্রতি সম্মান থাকে না।

আলোচনা সভায় বক্তব্য রাখেন ডক্টর সলিমুল্লাহ খান, জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাজমুল হক প্রধান, সাখাওয়াত হোসেন টুটুল প্রমুখ।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: