আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

স্টাফ রিপোর্টার

ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন যারা

ইসলামী ছাত্রশিবিরের নতুন কেন্দ্রীয় কমিটি তথা সেক্রেটারিয়েট এবং কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। এতে নতুনদের অন্তর্ভুক্তির পাশাপাশি আগের কমিটির অনেকের পদ রদবদল করা হয়েছে।

গত ২৪ ফেব্রুয়ারি রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে ২০২৬ সেশনের জন্য ৬২ সদস্যের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও ৩০ সদস্যের সেক্রেটারিয়েট গঠন সম্পন্ন হয়। বুধবার রাতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

বিজ্ঞাপন

এর আগে গত ডিসেম্বরে শিবিরের সদস্যদের ভোটে চলতি ২০২৬ সেশনের জন্য নূরুল ইসলাম কেন্দ্রীয় সভাপতি এবং সিবগাতুল্লাহ সেক্রেটারি জেনারেল মনোনীত হন।

নতুন কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যরা হলেন— কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ, কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মু. মুতাসিম বিল্লাহ শাহেদী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আমিরুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম, কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নুরুল হুদা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ।

কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্যরা হলেন— কেন্দ্র থেকে আজিজুর রহমান আজাদ, মু. মু’তাসিম বিল্লাহ শাহেদী, শরীফ মাহমুদ, মো. রিয়াজুল ইসলাম, সাদিক কায়েম, এসএম ফরহাদ, হাফেজ ইউসুফ ইসলাহী, মো. মোস্তাকুর রহমান জাহিদ, হাফেজ মুহাম্মদ আবু মুসা, আনিসুর রহমান, নোমান হোসেন নয়ন, তানজীর হোসেন জুয়েল, সাইদুল ইসলাম, আব্দুল মোহাইমেন, মুহাম্মদ ইব্রাহীম, আমিরুল ইসলাম, হেলাল উদ্দিন রুবেল, ইহসানুল কবীর, মো. ইসমাইল, মো. নুরুল হুদা, মহিবুর রহমান মুহিব, আরাফাত হোসেন মিলন, মোহা. শামীম উদ্দিন, মো. ফখরুল ইসলাম, রেজাউল করিম শাকিল, মু. মাহমুদুল হাসান, শাহীন আহমদ, মেহরাব হাসান, হাবিবুর রহমান আরমান এবং মো. মুশফিকুর রহমান।

এছাড়া ইব্রাহীম হোসেন রনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মো. রিয়াজুল ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আসিফ আব্দুল্লাহ ঢাকা মহানগর পূর্ব, মো মুজাহিদ ফয়সাল রাজশাহী বিশ্ববিদ্যালয়, মো. আবু তাহের ঢাকা মহানগর পশ্চিম, হাফেজ দেলোয়ার হোসাইন ঢাকা মহানগর দক্ষিণ, হাছান আহমেদ কুমিল্লা মহানগর, যায়েদ আহমাদ মেডিকেল জোন, নেয়ামুল হাসান নাঈম বরিশাল মহানগর, মাইমুনুল ইসলাম মামুন চট্টগ্রাম মহানগর দক্ষিণ, মো. হাবিবুল্লাহ বগুড়া শহর, মোমিনুল হক চট্টগ্রাম মহানগর উত্তর, মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়, হাফেজ মাজহারুল ইসলাম ফেনী শহর, মো. ইউসুব আলী ইসলামী বিশ্ববিদ্যালয়, ইমরান নাজির রাজশাহী মহানগর, শহিদুল ইসলাম সাজু সিলেট মহানগর, মোস্তাফিজুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মো. রাকিব হাসান খুলনা মহানগর, অমিত হাসান নারায়ণগঞ্জ মহানগর, এস আই সাইম ঢাকা মহানগর উত্তর, মো রেজাউল করিম প্রাইভেট ইউনিভার্সিটি পূর্ব, মো. মাসুদ রানা দিনাজপুর শহর, মো জাকির হোসাইন গাজীপুর মহানগর, সুমন সরকার বেরোবি, মোজাম্মেল হোসাইন আবির কুমিল্লা বিশ্ববিদ্যালয়, মুয়াজ বিল্লাহ ফরিদপুর শহর, মো. আনিসুর রহমান রংপুর মহানগর, আবু নাছির মো. ত্বহা বাকৃবি, ফাউযান আব্দুর রহমান মোমেনশাহী মহানগর, ওবায়দুল্লাহ হুসাইন যশোর শহর এবং আব্দুল্লাহ আল মাহবুব নোয়াখালী শহর।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন