তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল, গরিবের মাঝে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় দক্ষিণ বেগুনবাড়ি জামে মসজিদ ও এতিমখানায় ড্যাবের উদ্যোগে দোয়া ও খাবার পরিবেশন করা হয়।

প্রসঙ্গত, তারেক রহমান ড্যাবের প্রধান পৃষ্ঠপোষক। অনুষ্ঠানে উপ-কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক ডা. মোস্তাক রহিম স্বপন, ড্যাবের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, প্রথম যুগ্ম মহাসচিব ডা. শাহ্ মুহাম্মদ আমানুল্লাহ মেহেদী, সহসভাপতি অধ্যাপক ডা. ফারুক কাসেম, উপকমিটির সদস্যসচিব ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডা. শেখ ফরহাদ, যুগ্ম মহাসচিব ডা. শহিদুল হক রাহাত, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, কেন্দ্রীয় নেতা, ডা. দেলোয়ার হোসেন টিটু, ডা. এ কে আল মিরাজ, ডা. মশিউর রহমান কাজল, ডা. বশির আহমেদ হৃদয়, ডা. শহিদুল ইসলাম রবিন, ডা. শাহনেওয়াজ, ডা. রেদোয়ান ফেরদাউস, ডা. মো. শফিকুল ইসলাম, ডা. ফারহান ইমতিয়াজ, ডা. ইমরানসহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ ছাড়া সারা দেশে ড্যাবের বিভিন্ন শাখার উদ্যোগে স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও উন্নতমানের খাবার পরিবেশন করা হয় এবং বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া ও ওষুধ বিতরণ করা হয়। শেরপুর জেলায় এ রকম একটি বিনা মূল্যের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন