আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কাজী নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: ইরান

স্টাফ রিপোর্টার

কাজী নজরুল ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত: ইরান

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন মুসলিম জাগরণের অগ্রদূত। তাঁর সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ মুসলিম জাতিসত্তার বিকাশে অবিস্মরণীয় অবদান রেখেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৭ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস উপলক্ষে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. ইরান বলেন, তিনি ছিলেন শোষণ, বঞ্চনা ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ের চেতনার বাতিঘর। ইনসাফ ভিত্তিক জনকল্যাণ রাষ্ট্র নির্মাণের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, তা সাম্যবাদী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তাঁর সাহিত্য, সংগীত, গান, গজল, নাটক ও প্রবন্ধ আমাদের সুস্থ ধারার সাহিত্য-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

তিনি আরো বলেন, নজরুলের কবিতা গানের মধ্য দিয়ে মানবতার জন্য প্রেম দয়া মায়া ও ভালবাসার আবেদন ফুটে উঠেছে। আজকের নতুন প্রজন্মকে নজরুলকে নতুনভাবে চিনতে হবে। তাঁর রচনাবলীকে বিশ্বব্যাপী যথাযোগ্য মর্যাদায় তুলে ধরতে হবে, যাতে করে ইনসাফ, সাম্য ও মানবিক রাষ্ট্র নির্মাণের সংগ্রামে তাঁর চেতনা আমাদের দিশারি হতে পারে।

শ্রদ্ধানিবেদন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন জুঁই, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি এস সোহেল মাহমুদ, কেন্দ্রীয় দফতর সম্পাদক মো. মিরাজ খান, ঢাকা মহানগর সদস্যসচিব মো. জাহিদুল ইসলাম, যুগ্মআহবায়ক মো. মাসুদ আলম পাটোয়ারী, মুফতি আরিফ বিন শহীদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন