জুলাই বিপ্লবে শহীদ মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

স্টাফ রিপোর্টার

জুলাই বিপ্লবে শহীদ মাহবুব আলমের পরিবারের পাশে তারেক রহমান

জুলাই বিপ্লবে ম্যাজিস্ট্রেটের গাড়ির চাকায় পিষ্ট হয়ে শেরপুর সরকারি কলেজের অনার্সের ছাত্র নিহত মাহবুব আলমের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার শেরপুর সদর উপজেলার তারাগর কান্দাপাড়ায় মাহবুবের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মাহবুবের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত বছরের ৪ আগষ্ট ছেলে নিহতের ঘটনার বর্ননা করতে গিয়ে মাহবুবের মা মোসাম্মত মাহফুজা খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, সরকার থেকে এখন পর্যন্ত তেমন কোন সাহায্য বা সহযোগিতা মোহান্মদ মাহবুব আলমের পরিবারকে করা হয়নি। শহীদের পরিবার মানবতার জীবনযাপন করছে। শহীদ পরিবার সরকারের কাছে হত্যার বিচার ও পুনর্বাসন দাবি করেন। পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা জাহাঙ্গীর হোসেন, ডা খন্দকার মাহবুব আলম।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন