নি‌ষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে মাঠে থাকবে ছাত্রদল: জিসান

স্টাফ রিপোর্টার

নি‌ষিদ্ধ আ.লীগের অপতৎপরতা রুখতে মাঠে থাকবে ছাত্রদল: জিসান

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান বলেছেন, কার্যক্রম নি‌ষিদ্ধ আওয়ামী লী‌গ ও তাদের সহ‌যোগী সংগঠনগু‌লোর অপতৎপরতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে সহায়ক ভূ‌মিকায় মাঠে থাকবে ছাত্রদল। তি‌নি বলেন, দেশ‌বিরোধী যেকোনো ষড়যন্ত্র মোকা‌বিলায় সর্বদা মাঠে থাকতে প্রস্তুত তারা।

বিজ্ঞাপন

মঙ্গলবার ঢাকা বিশ্ব‌বিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদী বি‌ক্ষোভ মি‌ছিল ও অবস্থান কর্মসূ‌চিতে তি‌নি এসব কথা বলেন। এ সময় কেন্দ্রীয় ও বিশ্ব‌বিদ্যালয় শাখাসহ ছাত্রদলের বি‌ভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপ‌স্থিত ছিলেন।

কর্মসূ‌চিতে ম‌মিনুল ইসলাম জিসান বলেন, গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধ, গণতন্ত্র হত্যা, গুম, খুন ও দুঃশাসন করেও অনুতাপ অনুশোচনা বিহীন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠনের অপতৎপরতা বানচাল করতে ও উগ্রবাদীদের কঠিন জবাব দিতে জাতীয়তাবাদী ছাত্রদল সদা জাগ্রত।

এর আগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দেশ‌বি‌রোধী অপতৎপরতা প্রতিহত করতে কেন্দ্রীয় ছাত্রদলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিক্ষক কেন্দ্র (টিএসসি), ভিসি চত্বর, নীলক্ষে‌তের মু‌ক্তি ও গণতন্ত্র তোরণ, কাটাবন, শাহবাগ, বিশ্ববিদ্যালয়ের হলপাড়া ও কলা ভবন এলাকায় মিছিল ও অবস্থান কর্মসূ‌চি পালন করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...