চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

চুক্তির প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলার আহ্বান ইরানি প্রেসিডেন্টের
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফাইল ছবি

ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সেখানে তিনি চুক্তির বাধ্যবাধকতাগুলো পুরোপুরি মেনে চলার ওপর জোর দিয়েছেন।

মাসুদ পেজেশকিয়ান বলেন, এই আলোচনার কার্যকারিতা নির্ভর করছে সম্মত হওয়া বাধ্যবাধকতাগুলোর প্রতি পূর্ণ প্রতিশ্রুতি এবং সেগুলোর নিখুঁত বাস্তবায়নের ওপর।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, ‘এই পথের অগ্রগতি পরিমাপ করা হবে মেনে নেওয়া দায়িত্বগুলোর প্রতি বাস্তবসম্মত আনুগত্যের মাধ্যমে। চুক্তির মূল পাঠ্য বা টেক্সটের বাইরে গিয়ে দেওয়া কোনো বক্তব্য আলোচনাকে এগিয়ে নিতে সাহায্য করে না।’

তবে এ বিষয়ে তিনি বিস্তারিত আর কোনো ব্যাখ্যা দেননি।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান ঠিক কোন বক্তব্যের কথা উল্লেখ করেছেন, তা স্পষ্ট হওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কিছু মন্তব্য করেছেন, যা ইরানি কর্মকর্তারা অস্বীকার ও বিতর্কিত বলে দাবি করেছেন। ট্রাম্পের সেই মন্তব্যগুলোর মধ্যে রয়েছে—ইরান পারমাণবিক পরিদর্শনের অনুমতি দিতে সম্মত হয়েছে এবং ইরানের অবমুক্ত করা সব তহবিল যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কেনার কাজে ব্যবহার করা হবে।

সূত্র: আলজাজিরা

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন