বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় প্রতিকারের পরিবর্তে সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে’ রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল।
শুক্রবার বিকালে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি ইয়াসিন আরাফাতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিমানবন্দর সড়কে গিয়ে সমাবেশে মিলিত হয়।
এ সময় নেতারা তাদের বক্তব্যে মেজর (অব.) আখতারুজ্জামানের মামলা প্রত্যাহার এবং হয়রানি বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
উত্তরা অঞ্চল পরিচালক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক মাহবুবুল আলমের পরিচালনায় মিছিল ও সমাবেশে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহীম খলীল, উত্তরা পশ্চিম আমির মাজহারুল ইসলাম, পূর্ব আমির মাহফুজুর রহমান, তুরাগ উত্তর আমির মতিউর রহমান, দক্ষিণখান পূর্ব আমির আবু সাঈদ, দক্ষিণখান পশ্চিম আমির আবু সাঈদ শাহনেওয়াজ, বিমানবন্দর আমির এনামুল হক শিপন, মহানগরীর যুব বিভাগের সেক্রেটারি মোস্তফা ফয়সাল পারভেজ প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


