আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালাতে হবে: মতিউর রহমান আকন্দ

স্টাফ রিপোর্টার, ঢাকা

ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সর্বাত্মক সংগ্রাম চালাতে হবে: মতিউর রহমান আকন্দ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, দুনিয়ায় শান্তি ও জান্নাহামের আগুন থেকে মুক্তির জন্যই দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে আমাদেরকে ইসলামী আন্দোলন করতে হবে।

তিনি শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুরে একটি মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত বাছাইকৃত কর্মীদের শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মোহাম্মদপুর অঞ্চলের টিম সদস্য আব্দুল ওয়াজেদের সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বিষয় ভিত্তিক আলোচনা ও দারস পেশ করেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা অধ্যাপক আ.সামাদ, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান। উপস্থিত ছিলেন মহানগরী মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ সিরাজুল হক, ডা.শফিউর রহমান, আব্দুল আউয়াল আজম,মশিউর রহমান প্রমুখ।

মতিউর রহমান আকন্দ বলেন, ইসলাম শুধু কোন ধর্ম নয়; বরং একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের এমন কোন সমস্যা নেই যার সমাধান ইসলামে নেই। তাই মানবজীবনের সকল ক্ষেত্রেই ইসলামী অনুশাসন প্রতিষ্ঠার কঠোর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

শিক্ষা কর্মশালা: জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের প্রচার-মিডিয়া এবং আইটি বিভাগের যৌথ উদ্যোগে থানা প্রচার-মিডিয়া ও আইটি সম্পাদকদের নিয়ে এক শিক্ষা কর্মশালা অনুষ্ঠিত হয়। মহানগর কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া সেক্রেটারি মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে স্থানীয় আল-ফালাহ মিলনায়তনে বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। এতে আলোচনা করেন সাংবাদিক মুহাম্মদ কামারুজ্জামান, মহানগরীর আইটি সেক্রেটারি শাহ আলম তুহিন, এনএনবিডির নির্বাহী সম্পাদক আবুল কালাম আজাদ, আইটি বিশেষজ্ঞ আবির হাসান, কলামিস্ট সৈয়দ মাসুদ মোস্তফা, বিএফইউজের দপ্তর সম্পাদক আবু বকর সিদ্দীক, মহানগর প্রচার সেলের সদস্য সাখাওয়াত হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন