আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

সিলেটে ডা. শফিকুর রহমান

জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে

সিলেট ব্যুরো

জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে
জামায়াত আমির ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জাতীয় নির্বাচনের বৈধতা ও জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোট হতে হবে। বুধবার সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, না হলে দেশে নানা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আগামী ভোটে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। তারা কখনোই নির্বাচনমুখী দল নয়।

তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী কোনো জোট গঠন করবে না।

শফিকুর রহমান তৃতীয়বারের মতো দলের সর্বোচ্চ পদ আমীর নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো সিলেটে এলেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সকাল সাড়ে ৭টায় জলা ও মহানগর শাখার পক্ষ থেকে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

পরে আমীরকে বিশাল মোটরসাইকেল র্যালী ও গাড়ি বহর করে শোডাউনের মাধ্যমে বিমানবন্দর থেকে সাত কি.মি রাস্তা অতিক্রম করে শহরে নিয়ে আসা হয়। ফজরের নামাজের পর থেকেই হাজারো নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত হন।

সম্প্রতি বিদেশ সফর প্রসঙ্গে জামায়াত আমির বলেন, বিদেশে প্রবাসীদের সাথে সাক্ষাৎ হয়েছে। প্রবাসী বাংলাদেশিরা তাদের বুকের উষ্ণতা ও ভালোবাসা নিয়েই এগিয়ে এসেছেন। তাদের বুকভরা ভালোবাসায় আমি আপ্লুত। তাদের আকাশ সমান প্রত্যাশা এই জাতির কাছে। তারাও জাতি বিনির্মাণে অবদান রাখতে চান। এই জাতির কাছে তাদের পাবার কিছু নেই। তারা একটু সম্মান চান।৷ কিন্তু আমরা নিজেরাই সাক্ষী, প্রবাসীদের সীমাহীন অবদান থাকার পরও আমরা তাদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করতে এখনও পেরে উঠছি না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন