ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতীয় হাইকমিশনারকে চিঠি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের ফরেন অ্যাফেয়ার্স এ্যাডভাইজারি কমিটির সিনিয়র সদস্য ড. আবদুল মঈন খান।
ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী মনমোহন সিং ছিলেন ভারতের আধুনিক অর্থনৈতিক কাঠামোর স্থপতি উল্লেখ করে চিঠিতে তিনি বলেন, ভারতের স্বাধীনতার কয়েক দশক পরে তিনি ভারতের বিশাল অর্থনৈতিক সম্ভাবনাকে বিশ্বের কাছে তুলে ধরতে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। যার ফলে ভারত বিশ্বব্যাপী মুক্তবাজার অর্থনীতির সর্বোচ্চ সুবিধা অর্জন করেছিল।
ড. মঈন খান স্মৃতিচারণ করে বলেন, ব্যক্তিগতভাবে ডক্টর সিংয়ের সাথে কথা বলার সৌভাগ্য হয়েছিল। ভারতের অর্থমন্ত্রী হিসেবে ড. সিং আমাকে একবার জিজ্ঞেস করেছিলেন, 'আপনি যখন আর সরকারে থাকবেন না, তখন আপনি কী করবেন।' আমি এর মধ্যে দুটি অন্তর্দৃষ্টি অনুভব করেছি, কিন্তু সুনির্দিষ্টভাবে না গিয়ে, আমি তাকে জানিয়েছিলাম, 'আমি সরকারে না থাকলে আপনি যেমনটি করবেন ঠিক তেমনটাই করব' । তিনি হেসে বললেন, আমি একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে চাই। এবং আমি বললাম, 'এটা আমারও ইচ্ছা’ বলে চিঠিতে মঈন খান তার অভিব্যক্তি তুলে ধরেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

