নির্বাহী বৈঠকে বাংলাদেশ খেলাফত মজলিস আমির

‘চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত দেশ দেখতে চায় জনগণ’

স্পোর্টস রিপোর্টার

‘চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত দেশ দেখতে চায় জনগণ’

খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী বলেছেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজি করে জুলাই আগষ্টের বিপ্লবকে কলঙ্কিত করার পায়তারা করা হচ্ছে। যারা এধরণের কাছ করছে তারা দেশ ও জাতির শক্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

শনিবার খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আল্লামা নুরপুরী বলেন, আমরা এমন একটি রাষ্ট্র কায়েম করতে চাই। যেখানে মানুষ কোনো বৈষম্যের শিকার হবে না এবং তারা ভোগ করবে তাদের মৌলিক অধিকার। রাজনৈতিক দলগুলোকে পরস্পর কাদা ছোড়াছুড়ি বন্ধ করতে হবে। ফ্যাসিবাদ হঠাতে যেভাবে সকল মত পথ পরিহার করে ঐক্যবদ্ধ ভূমিকা রাখা হয়েছে। এখনো দেশ গঠনে ও দেশের মানুষকে শান্তি এবং স্বচতিতে রাখতে রাজনৈতিক দলসহ সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। না হয় ফ্যাসিবাদের দোষররা আবারো বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্বকে হুমকির মুখে ঠেলে দিবে।

তিনি আরও বলেন, মানুষের কষ্টের শেষ নেই। এর মধ্যে চালের দাম যেভাবে বেড়েছে তাতে মানুষ দিশেহারা। চালের দাম কেন এতো বাড়লো তা ক্ষতিয়ে দেখতে হবে এবং দ্রুত দাম কমানোর ব্যবস্থা করতে অর্ন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান।

রাজধানীর দারুল খিলাফাহ মিলনায়তনে সংগঠনের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, সিনিয়র নায়েবে আমির মওলানা ইউসুফ আশরাফ, নায়েবে আমির মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতি সাঈদ নুর, মাওলানা আলী উসমান, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজিজ, মুফতি শরাফত হোসাইন, মাওলানা মাহবুবুল হক, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ।

এডি/ডব্লিউএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: