খালেদা জিয়ার সাথে কর্নেল অলির সাক্ষাৎ

স্পোর্টস রিপোর্টার

খালেদা জিয়ার সাথে কর্নেল অলির সাক্ষাৎ

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্বাক্ষাৎ করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি চেয়ারম্যান কর্নেল অব অলি আহমেদ বীরবিক্রম। রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চেয়ারপারসনের বাসভবন ফিরোজায় প্রবেশ করেন। প্রায় সোয়া ঘণ্টার বৈঠক শেষে ৭টা ৫৫ মিনিটে তিনি বের হন।

এ দিকে সন্ধ্যা ৭ টার পর থেকে বিএনপির চেয়ারপারসনের সাথে স্বাক্ষাৎ করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা ফিরোজায় প্রবেশ করছেন। ইতোমধ্যে দলটির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, খন্দকার ড মোশাররফ হোসেন, ড আব্দুল মঈন খান , মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান প্রবেশ করেছেন।

বিজ্ঞাপন

ফিরোজা

বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি রাতে চিকিৎসার জন্যে লন্ডন যাবেন। তার সফরকে সামনে রেখেই বৈঠকে নেতাদের দিকনির্দেশনা দেবেন তিনি এমনটা জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন