আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শনিবার চিকিৎসা শেষে ফিরছেন নুরুল হক নুর

আতিকুর রহমান নগরী

শনিবার চিকিৎসা শেষে ফিরছেন নুরুল হক নুর

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর চিকিৎসা শেষে আগামী শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে ফিরবেন ।

বৃহস্পতিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

বিজ্ঞাপন

তিনি জানান, নুরুল হক নুর ১২ দিন সিঙ্গাপুরে অবস্থান করে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করেছেন।

গত ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুরুল হক নুর। যেখানে তার সাথে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

ননন

এসময় গণঅধিকার পরিষদের নেতার সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল। 

২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে হামলায় গুরুতর আহত হন নুরুল হক নুরসহ শতাধিক নেতাকর্মী। দেশে চিকিৎসার পর তাকে বিদেশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...