আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসনাতের সেই ‘প্রতিদ্বন্দ্বী’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার

স্টাফ রিপোর্টার

হাসনাতের সেই ‘প্রতিদ্বন্দ্বী’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন পরে ঋণখেলাপির দায়ে মনোনয়ন বাতিল করে নির্বাচন কমিশন। এই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হাসনাত আবদুল্লাহ ।

দলীয় নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী বক্তব্য এবং কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন বাতিল হওয়া প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির দায়ে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সি নির্বাচনি সভায় বক্তব্য দিতে গিয়ে অন্য দলকে ভোট দিলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছিলো।

গতকাল দেবিদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার বাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় তিনি বলেন, “যদি বিএনপি ক্ষমতায় আসে আর আপনারা অন্য দলকে ভোট দেন, তাহলে আমি আপনাদের ছাড়বো না। ঘরবাড়ি সব পুড়িয়ে ছারখার করে দিবো।”

তিনি আরও বলেন, “আপনারা ভাববেন না আমি ভয় দেখাচ্ছি। প্রয়োজনে আপনারা রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই।”

তিনি দাবি করেন, অতীতে তিনি কখনো ভোটারদের দ্বারা অপমানিত হননি এবং বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তবে এবার অপমানিত হলে তার প্রতিশোধ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, “আমাকে খারাপ হতে বাধ্য করবেন না। আমি যদি খারাপ হই, তাহলে খারাপের খারাপ হবো।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...