আগামী মার্চে অস্ট্রেলিয়ায় শুরু হবে নারী এশিয়ান কাপ ফুটবলের আসর। এই টুর্নামেন্ট সামনে রেখে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) নারী ও পুরুষ ফুটবলের মধ্যে বৈষম্য দূর করার আহ্বান জানিয়েছে বিশ্ব পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। পুরুষ এশিয়ান কাপের মতো নারীদের টুর্নামেন্টে সমান শর্ত, নিয়ম ও অর্থ পুরস্কার চায় সংগঠনটি।
গত বছর ডিসেম্বরে এএফসিকে এ ব্যাপারে একটি চিঠি দিয়েছে ফিফপ্রো। সেই চিঠিতে স্বাক্ষর করেন নারী এশিয়া কাপে অংশ নেওয়া ১২টি দলের মধ্যে সাতটির দলের ফুটবলাররা। চিঠিতে বলা হয়েছে, ৩০ শতাংশ পুরস্কারের অর্থ যেন খেলোয়াড়দের মধ্যে বিতরণ করা হয়। নারী ফুটবলের পেশাদারিত্ব ত্বরান্বিত করতে চার দফার একটি রূপরেখাও এএফসিকে দিয়েছে ফিফপ্রো।
অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত আসন্ন নারী এশিয়া কাপে ৮২.৪ মিলিয়ন ইউএস ডলার আয় হতে পারে। ফিফপ্রোর ‘অপরচুটিনিজ অব দ্য এফফসি উইমেনস’ শীর্ষক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। নারী এশিয়া কাপের জন্য এই আয় নতুন মাইলফলক হবে। পারিশ্রমিক কম, চিকিৎসা সেবাসহ নানা দিক থেকে সুযোগ-সুবিধাবঞ্চিত এশিয়ার নারী ফুটবলাররা। তাই তাদের মধ্যে যদি সমান হারে পুরস্কারের অর্থ বিতরণ করা যায়, তাহলে এশিয়া নারী ফুটবলে বিপ্লব ঘটতে পারে।’
ফিফপ্রোর এশিয়া-ওশেনিয়ার সেক্রেটারি জেনারেল শোকো সুজি বলেন, ‘বৈষম্য দূর করা, নারী খেলোয়াড়দের কীভাবে মূল্যায়ন ও সমর্থন করা যায়- এর নতুন মান নির্ধারণের একটি দারুণ সুযোগ হতে পারে ২০২৬ নারী এশিয়া কাপ।’
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

