আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার

ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না
মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের সভাপতি ও বগুড়া-২ এবং ঢাকা-১৮ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ আসন থেকে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোষ্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

বিজ্ঞাপন

পোস্টে তিনি জানান, বর্তমানে তিনি বগুড়ায় অবস্থান করছেন। বিশেষ পরিস্থিতিতে তিনি ঢাকা-১৮ ও বগুড়া-২ এই দুই আসন থেকে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ঢাকা-১৮ একটি বিশাল নির্বাচনি এলাকা হওয়ায় সেখানে নির্বাচন পরিচালনা করা তার পক্ষে আর্থিকভাবে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ঢাকা-১৮ আসনের আওতায় সাড়ে ৭টি থানা রয়েছে এবং এখানে প্রায় সাড়ে ৬ লাখ ভোটার রয়েছেন। এই বিপুল ভোটারসংখ্যার একটি এলাকায় নির্বাচন পরিচালনা অত্যন্ত ব্যয়বহুল। ফলে বাস্তবতা বিবেচনায় নিয়ে তিনি ঢাকা-১৮ আসনের নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরো বলেন, তার এই সিদ্ধান্তে অনেকেই মনে কষ্ট পেতে পারেন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার কাছে দুঃখ প্রকাশ করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...