আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

স্টাফ রিপোর্টার

জিয়াউর রহমান-খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছাত্রদলের ইফতার

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

মঙ্গলবার (১০ মার্চ) শ্যামলী মদিনাতুল উলুম এতিমখানা মাদ্রাসার শতাধিক ছাত্রদের নিয়ে বিশেষ দোয়া ও ইফতারের আয়োজন করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান।

বিজ্ঞাপন

এসময় আরও উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার আশিক, তেজগাঁও কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান প্রমুখ।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাত্রদলকে সবসময় মাতৃস্নেহে আগলে রেখেছিলেন। তাদের স্নেহের ছায়াতলে ও দিকনির্দেশনায় ছাত্রদল দক্ষিণ এশিয়ার বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে। তাদের দেখানো পথে শিক্ষার্থীদের অধিকার আদায়ে ছাত্রদল এগিয়ে যাচ্ছে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...