আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

উত্তরায় তরুণ নেতাদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার

উত্তরায় তরুণ নেতাদের নিয়ে ইফতার ও মতবিনিময় সভা

রাজধানীর উত্তরায় তরুণ নেতৃত্বদের নিয়ে অনুষ্ঠিত হলো ইফতার ও মতবিনিময় সভা। শুক্রবার উত্তরার ইষ্টিকুটুম কমিউনিটি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

সামাজিক সংগঠন- ​ব্লাড কানেকশনের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

ব্লাড কানেকশনের চেয়ারম্যান কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী ছাত্র সংগঠন-ইফসুর সেক্রেটারি ড. মোস্তফা ফয়সাল পারভেজ এবং তানজীমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মুহাম্মদ ইকবাল।

​এছাড়া আয়োজনে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল এবং উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম। অনুষ্ঠানে বিপুলসংখ্যক তরুণ নেতা অংশগ্রহণ করেন।

​মতবিনিময় সভায় বক্তারা দেশের উন্নয়ন, নৈতিক সমাজ গঠন এবং সামাজিক সেবামূলক কাজে তরুণ নেতৃত্বের গুরুত্ব ও দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তরুণদের দেশ ও জাতির কল্যাণে অধিকতর সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, একটি সমৃদ্ধ জাতি গঠনে যুব শক্তির বিকল্প নেই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...