আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের সঙ্গে পল কাপুরের বৈঠক

আমার দেশ অনলাইন

জামায়াতের সঙ্গে পল কাপুরের বৈঠক
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যে র প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে দুই দিনের সফরে ঢাকায় আসেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। মঙ্গলবার (৩ মার্চ) রা‌ত ৮টার পর দিল্লি হয়ে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয় ও ঢাকার মা‌র্কিন দূতাবাসের কর্মকর্তারা।

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেন। এদিন সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গেও তার মতবিনিময় সভায় অংশ নেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...