আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

লেবাননে ইসরাইলের হামলায় হামাস নেতাসহ নিহত ৫

আমার দেশ অনলাইন

লেবাননে ইসরাইলের হামলায় হামাস নেতাসহ নিহত ৫

লেবাননের বৈরুতের কাছে ইসরাইলি হামলায় নতুন করে তিনজন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। বৈরুত-রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার রাস্তায় এই হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরাইলি হামলায় নিহত হয়েছেন এক হামাস কর্মকর্তা ।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, ত্রিপোলির কাছে একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরাইলি হামলায় ওই হামাস কর্মকর্তা নিহত হন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে বেদদাউইতে ‘ইসরাইলের ড্রোন তাদের বাড়িতে হামলা চালায়।’ এতে ওয়াসিম আতাল্লাহ আল-আলি এবং তার স্ত্রী নিহত হন। প্রতিবেদনে ওই ব্যক্তিকে হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে বর্ণনা করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...