আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় শহরগুলোয় বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

আমার দেশ অনলাইন

মধ্যপ্রাচ্য থেকে ইউরোপীয় শহরগুলোয় বিশেষ ফ্লাইট চালাবে কাতার এয়ারওয়েজ

কাতার এয়ারওয়েজ ঘোষণা করেছে, তারা বৃহস্পতিবার মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের বেশ কয়েকটি শহরে বিশেষ ফ্লাইট পরিচালনা করবে।

বিজ্ঞাপন

ওমানের মাসকাট থেকে ফ্লাইটগুলো লন্ডনের হিথ্রো, বার্লিন, কোপেনহেগেন, মাদ্রিদ, রোম ও আমস্টারডামের উদ্দেশে যাত্রা করবে।

আরেকটি ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে ফ্রাংকফুর্টের উদ্দেশে ছাড়বে।

‘কাতারি আকাশসীমা বন্ধ থাকায়’ দোহা থেকে এয়ারলাইনের প্রধান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রয়েছে বলে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যাত্রীদের অনুরোধ করা হচ্ছে, তারা যেন এই ফ্লাইটগুলোর জন্য কাতার এয়ারওয়েজের আনুষ্ঠানিক নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত বিমানবন্দরে না যান।’

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...