এনসিপির সমাবেশে হামলায় খেলাফত মজলিসের নিন্দা

স্টাফ রিপোর্টার

এনসিপির সমাবেশে হামলায় খেলাফত মজলিসের নিন্দা

সাভারে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, আমরা ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দল হিসেবে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে জুলাইর বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছি। যারা জুলাইর বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের পক্ষেই এই ধরণের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত করা সম্ভব। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যেসব সন্ত্রাসী এই অপকর্ম সংঘটিত করেছে আমরা দ্রুত তাদের গ্রেপ্তার এবং ইন্ধনদাতাসহ সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আহতদের সুচিকিৎসা ও সুস্থতা কামনা করছি।

তারা বলেন, এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতা আবারো স্পষ্ট হয়ে উঠলো। সরকারকে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দলের শান্তিপূর্ণ যে কোন কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। দায়িত্ব অবহেলাকারীদেরকে কঠোর জবাবদিহীতার আওতায় আনার দাবি জানাচ্ছি। জুলাইর বিরুদ্ধে যারা উস্কানীমূলক বয়ান উৎপাদন করছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...