শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্রদলের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার

শহীদ জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে ছাত্রদলের কম্বল বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরিব ও দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, রমনা মন্দির, তিন নেতার মাজার, ঢাকা গেট, দোয়েল চত্বর, কার্জন হল, শহীদ মিনার এলাকায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনানের নেতৃত্বে এই কম্বল বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

এসময় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নেতৃত্বে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে মানবতার সেবায় নিরলসভাবে কাজ যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারই ধারাবাহিকতায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আমরা শীতবস্ত্র বিতরণ করেছি এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক নাকিব চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক ওলি উদ্দিন ওলি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আরিফ সিকদার, মো. শামীম আকন, মেহেদী হাসান সোহাগ, সাবেক সহ-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রাজা, সাবেক সহ ধর্ম বিষয়ক সম্পাদক মৃণাল চন্দ্র সুজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলআমিনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন