ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আইনের অতি ব্যবহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু প্রার্থীর মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হয়েছে। ইসলামী আন্দোলন এই বিষয়ে আপিল করবে, আইনি লড়াই করবে ইনশাআল্লাহ।
শনিবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন মনিটরিং সেলের বৈঠকে তিনি এসব কথা বলেন।
অধ্যক্ষ মাসউদ বলেন, সমঝোতার আলোচনা চলমান আছে। দ্রুততম সময়ে এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। একই সাথে সর্বোচ্চ আসনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে ইসলামী আন্দোলন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুন্তাসির আহমদ, মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, মাওলানা আরিফুল ইসলাম, শওকত আলী, এ বি এম জাকারিয়া, মুক্তিযোদ্ধ আবুল কাশেম, মাওলানা লোকমান হোসাইন জাফরি প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

