পিএসসিতে ফ্যাসিস্টদের ৩ সহযোগীকে নিয়োগদানের প্রতিবাদ জামায়াতের

স্টাফ রিপোর্টার

পিএসসিতে ফ্যাসিস্টদের ৩ সহযোগীকে নিয়োগদানের প্রতিবাদ জামায়াতের

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) আওয়ামী ফ্যাসিস্টদের তিন জন সহযোগীকে নিয়োগ দানের ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দেয়ার জন্য প্রস্তাবিত যেসব নাম গণমাধ্যমে প্রচারিত হয়েছে তা দেখে জনগণ বিস্মিত। মাত্র কিছু দিন হল ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বাংলাদেশ ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি লাভ করেছে। জনগণের প্রত্যাশা হল সৎ, যোগ্য ও দেশপ্রেমিক লোকদেরকে পাবলিক সার্ভিস কমিশনে নিয়োগ দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ করা হবে। কিন্তু তার স্থলে ফ্যাসিবাদের দোসরদের গুরুত্বপূর্ণ পদে বসানোর যে উদ্যোগ নেয়া হয়েছে তা জনগণকে হতাশ করেছে।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন- প্রস্তাবিত তিন জনের একজন হলেন- পতিত স্বৈরাচারের সরাসরি সুবিধাভোগী। আরেকজন আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্ট ও নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তিনি আওয়ামী লীগের সুবিধা ভোগ করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।

তিনি বলেন, প্রস্তাবিত অপরজন শহীদ মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে দায়ের করা সরকারের সাজানো মামলায় মিথ্যা সাক্ষ্য প্রদান করে বিচারিক হত্যাকাণ্ডে সহযোগিতা করেছে। এসব চিহ্নিত ব্যক্তিদেরকে পিএসসির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হলে সরাসরি শহিদদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। অবিলম্বে এ সব ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত না করার জন্য আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...