বিএনপির হাতিরঝিল থানার যুগ্ম আহ্বায়ক আকরাম

বিএনপির হাতিরঝিল থানার যুগ্ম আহ্বায়ক আকরাম

আকরাম হোসেন টুটুলকে রাজধানীর হাতিরঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।

সোমবার দলের ঢাকা মহানগর উত্তরের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তরের আহ্ববায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

হাতিরঝিল থানা বিএনপিকে সুসংগঠিত করতে ও গতিশীল করতে ভূমিকা পালন করবেন বলে আকরামের কাছে দল আশা করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে আকরাম হোসেন টুটুল হাতিরঝিল থানার আহ্ববায়ক কমিটর সদস্য, ৫৪ নং ওয়ার্ড বিএনপি্র যুগ্ম আহ্বায়ক, ৩৫ নং ওয়ার্ড, বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুবদল ৫৪ নং ওয়ার্ড সভাপতি, রমনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক, রমনা থানা ছাত্র দলের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং ৬৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন