ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ টাকাসহ আটক করেছে পুলিশ।
বুধবার নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে তাকে আটক করা হয়।
নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে আসা নভোএয়ারের একটি ফ্লাইটে বেলাল সৈয়দপুরে অবতরণ করেন। এ সময় তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে জামায়াত নেতা বেলাল উদ্দিন জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখের বেশি টাকা আছে বলে জানান তিনি।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

