সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

সফররত ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

ঢাকা অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন অফিসে সফররত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে ইউরোপীয় ইউনিয়ন অফিসে এই বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপি স্হায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী,দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান-এর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম ও বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন