এনসিপিতে দ্বিধাবিভক্তি

জামায়াত জোটে যোগদান নিয়ে এনসিপির ২১৪ সদস্যের ৩০ জনের বিদ্রোহ

জামায়াত জোটে যোগদান নিয়ে এনসিপির ২১৪ সদস্যের ৩০ জনের বিদ্রোহ

জামায়াতে ইসলামীসহ ৮–দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির ২১৪ সদস্যের কেন্দ্রীয় কমিটির মধ্যে ৩০ জন আপত্তি জানিয়েছে চিঠি দিয়েছেন। শনিবার এনসিপির একাধিক কেন্দ্রীয় নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে তারা এ বিষয়ে চিঠি দেন।

বিজ্ঞাপন

রাতে বিষয়টি নিশ্চিত করেন স্বাক্ষরকারীদের একজন বলেন, "এনসিপির ৩০ নেতা আহ্বায়ক নাহিদ ইসলামকে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন। শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোট হচ্ছে, এটা নিশ্চিত হয়ে গেছে।"

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন