জামায়াতে ইসলামীর উত্তরা পূর্ব থানার উদ্যোগে উত্তরার স্থানীয় এক মিলনায়তনে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ৷ শনিবার (৭ মার্চ) এ সভা অনুষ্ঠিত হয়।
মহানগরী মজলিশে শুরার সদস্য ও উত্তরা পূর্ব থানার আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আতিক হাসান রুবেলের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ৷
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন— কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও উত্তরা পূর্ব জোনের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন এবং মহানগরী মজলিসে শুরার সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম ৷ জামায়াত মনোনীত ১ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা মাহফুজুর রহমান।
উক্ত সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন— উত্তরা পূর্ব থানা কর্মপরিষদের সদস্য ও থানা-ওয়ার্ডের নেতারা ৷
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

