বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে

সড়কে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে
ছবি: ভিডিও থেকে নেওয়া

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়ক পরিবহন খাতে চাঁদাবাজি, সিন্ডিকেট ও অনিয়মের বিষয়টি দীর্ঘদিনের। এই পরিস্থিতি মোকাবিলা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে মাফিয়াতন্ত্রের অবসান ঘটাতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বাধীন নতুন কমিটির সদস্যদের নিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সড়কে আইন বর্হিভূত কাজ ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কমিটি কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন, এই কমিটির মাধ্যমেই পরিবহন খাত ঘিরে মাফিয়াবৃত্তির অবসান ঘটবে।

রিজভী বলেন, নতুন-নতুন আইডিয়ার মাধ্যমে পরিবহন খাত ঢেলে সাজানো হবে। এই খাতকে আইনসঙ্গত করা ও যাত্রীসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন