বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন

স্পোর্টস রিপোর্টার

বিএনপি নেতা আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপির বিশেষ সম্পাদক আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া মারা গেছেন।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।

বিজ্ঞাপন

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়ে বলেন, আবু নাসের মোহাম্মদ ইয়াহিয়া বাসায় বুকে ব্যাথা অনুভব করলে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী দু'ছেলে এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন