বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সভা শুরু

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সভা শুরু হয়েছে। শনিবার রাতে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক, রাজনৈতিক ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

এর আগে গত ১৭ মে বিএনপির স্থায়ী কমিটির সর্বশেষ সভা অনুষ্ঠিত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...