আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি

আতিকুর রহমান নগরী

জরুরি সংবাদ সম্মেলনে এনসিপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলন শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করছে দলটি।

এদিকে, জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরো দুটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দল দুটি হচ্ছে– কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া দুই দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে এনসিপির কোনো নেতা সংবাদ সম্মেলনে ছিলেন না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...