আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাসপোর্টে একসেপ্ট ইসরাইল পুনর্বহাল করতে হবে: ফজলে বারী মাসউদ

স্টাফ রিপোর্টার

পাসপোর্টে একসেপ্ট ইসরাইল পুনর্বহাল করতে হবে: ফজলে বারী মাসউদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, বাংলাদেশের পাসপোর্টে একসেপ্ট ইসরাঈল পুনর্বহাল করতে হবে। আরব বিশ্বকে আমেরিকাসহ পশ্চিমা আগ্রাসী দানবদেরকে তেল সরবরাহ বন্ধ করতে হবে। রাষ্ট্রীয় এবং ব্যক্তিগত সকল পর্যায়ে ইহুদিদের পণ্য আমদানি নিষিদ্ধ করতে হবে।

বিজ্ঞাপন

সোমবার বেলা সাড়ে ৩টার দিকে রাজধানীর মিরপুর- ১০ গোল চত্বরে ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইসরাইল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনের জনগণের ওপর অন্যায়ভাবে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। নির্বিচারে চালাচ্ছে গণহত্যা। মার্চ থেকে এ পর্যন্ত ফিলিস্তিনের অন্তত ৫০ হাজার মানুষকে হত্যা করেছে ইসরায়েল। যাদের বড় একটি অংশই নারী ও শিশু। এর বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ভূমিকা নিতে হবে।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন মাওলানা নুরুল ইসলাম নাঈম, ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, মুফতি ফরিদুল ইসলাম, মুফতি মাছউদুর রহমান, মুফতি নিজামুদ্দিন, ডাক্তার মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন পরশ, মুফতি সিরাজুল ইসলাম, মুহাম্মদ নাজমুল হাসান, যুবনেতা মুফতী হাফিজুল হক ফাইয়াজ, সোহরাব হোসেন ফজলে প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল-১০ নম্বর গোল চত্বর থেকে ছয় নম্বর হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ করে মিরপুর-১ নম্বর এ এসে সমাপ্ত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন