বিজয় শিক্ষার্থীদেরই হবে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এই মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
ঢাবি শিক্ষার্থী ও নেতাকর্মীদের ধৈর্য্যধারণের আহবান জানিয়ে শিবির সভাপতি বলেন, আমি ইসলামী ছাত্রশিবিরের সকল দায়িত্বশীল, জনশক্তি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই ও বোনদের প্রতি অনুরোধ করছি-আপনারা ধৈর্য ও প্রজ্ঞার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করুন। শান্ত থাকুন। কারো ফাঁদে পা দিবেন না। দিনশেষে আপনাদের বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

