দশ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের অন্য সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া সাপেক্ষে তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন এ অনুমোদন দেন। দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
এতে বলা হয়, আগামী ১ মাসের মধ্যে সাংগঠনিক সম্পাদকদের সকল জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
বিভাগীয় সাংগঠনিক সম্পাদকরা হলেন—রংপুরে ড. আতিক মুজাহিদ, রাজশাহীতে ইমরান ইমন, সিলেটে এহতেশাম হক, ময়মনসিংহে আশেকিন আলম, ঢাকায় সাইফুল্লাহ হায়দার, ফরিদপুরে নিজাম উদ্দীন, চট্টগ্রামে এস.এম. সুজা উদ্দীন, কুমিল্লায় মো. আতাউল্লাহ, খুলনায় ফরিদুল হক ও বরিশালে মুজাহিদুল ইসলাম শাহীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


