বাংলাদেশে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণের জন্য দেশব্যাপী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এম এ মালেক।
সোমবার রাজধানীর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ অভিযোগ করেন তিনি। এ দিন যুক্তরাজ্য থেকে ঢাকা আসেন এম এ মালেক।
তিনি বলেন, কিছু উচ্চভিলাষী নেতা সংসদীয় ব্যবস্থাকে দুর্বল করার জন্য প্রতিসাম্য প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি প্রবর্তনের চেষ্টা করছেন।
সিলেট-৩ আসনে আগ্রহী প্রদপ্রার্থী এই নেতা বলেন, আমি আমাদের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে এসেছি। আমি ধানের শিষ প্রতীকে সিলেট-৩ আসনে জয়ী হব, এবং বিএনপি পুরো দেশে বিজয় অর্জন করবে। জনগণ বিএনপিকেই ভোট দিবে।
তার মতে, এই ষড়যন্ত্রের লক্ষ্য প্রাণ হারানো ছাত্রদের জন্য ন্যায়বিচার বন্ধ করা এবং নাগরিকদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া। তিনি বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৫ বছর ধরে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করে চলেছেন।
তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে তিনি বলেন, তরুণ ভোটাররা তাদের ভোট দিবেন, এবং গ্রাম থেকে শহর পর্যন্ত উৎসবের আনন্দ ছড়িয়ে পড়বে।
তিনি তার বক্তব্যের সমাপ্তিতে সিলেট বাসীকে দুর্গা পূজার শুভেচ্ছা জানিয়ে বলেন যে ১ অক্টোবর তিনি সিলেট শহরে গিয়ে পূজার মন্ডপ পরিদর্শন করবেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


