বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
সোমবার ঢাকাস্থ চীন দূতাবাসের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি প্রকাশের মাধ্যমে সাক্ষাতের তথ্যটি জানানো হয়।
বিজ্ঞাপন
দূতাবাস জানায়, চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় উভয়পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় করেছে।
এর আগে দুপুরে দক্ষিণ কেরানিগঞ্জের মির্জাপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিনী প্রয়াত ঝঁর্ণা রায়ের শ্রাদ্ধ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, নিতাই রায় চৌধুরীসহ বিএনপির কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা যোগ দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

