আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ

স্টাফ রিপোর্টার

আমি কোনো দলের একক এমপি নই: ড. মাসুদ

জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনা রাখতে জামায়াতে ইসলামীর এমপি ড. শফিকুল ইসলাম মাসুদের অভিন্ন উদ্যোগ। নিজ নির্বাচনি এলাকা পটুয়াখালী-২ (বাউফল) আসনের ভোটার ও সচেতন নাগরিকদের বাজেট-সংক্রান্ত ভাবনা ও প্রত্যাশা জানতে তিনি শুক্রবার এক উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করেন। সভায় বাউফল উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করে মতামত উপস্থাপন করেন।

উন্মুক্ত আলোচনা সভায়, প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, আজকের এই আয়োজন হচ্ছে জনগণের মতামতের ভিত্তিতে জনগণের কণ্ঠস্বর হিসেবে সংসদ আলোচনা উপস্থাপন করা। এখান থেকে প্রাপ্ত পরামর্শ ও সুপারিশের ভিত্তিতে জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমি কোনো দলের একক এমপি নই, বরং বাউফলের সকল জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখায়ই আমার লক্ষ্য। তিনি আরও বলেন, “বাউফলে এবার আমি একা এমপি নই, উপজেলার প্রতিটি মানুষই এমপি। তাই বাউফলের মানুষের মতামত নিয়েই আমি জাতীয় সংসদে বাজেট নিয়ে কথা বলতে চাই।

বিজ্ঞাপন

বাউফল উপজেলা পরিষদের পুরাতন অডিটরিয়াম হলরুমে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত উন্মুক্ত আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকরা শিক্ষা, ভূমি ব্যবস্থাপনা, নদীভাঙন, মাদক নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন ও মতামত তুলে ধরেন। শিক্ষা খাতের প্রসঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদেরও খাদ্য সহায়তার আওতায় আনার বিষয়ে জাতীয় সংসদে আলোচনা করার আহ্বান জানানো হয়।

এছাড়া ভূমি-সংক্রান্ত জটিলতা নিরসন, সরকারি খাস জমি প্রকৃত উপকারভোগীদের মধ্যে বন্দোবস্ত প্রদান, নদীভাঙন প্রতিরোধে কার্যকর প্রকল্প গ্রহণ এবং মাদকের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দ নিশ্চিত করার দাবি জানান অংশগ্রহণকারীরা।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল প্রেস ক্লাবের সভাপতি জলিলুর রহমান, সাধারণ সম্পাদক জসিম উদ্দীন, হিন্দু সম্প্রদায়ের নেতা সোনু সাহা, অতুল পাল ও জিতেন্দ্রনাথ।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...