সরকারকে সালাহউদ্দিন

আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না

আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান স্পর্শ করে না- সরকার চাইলে এমন সংস্কারগুলো করতে পারে। কেউ কোনো আলোচনা ব্যতীত অমূলক সংস্কারের চেষ্টা করবেন না। যেটা নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

রোববার রাজধানী কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট হলে জাতীয়তাবাদী আয়কর আইনজীবী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তারেক রহমান যেদিন দেশে ফিরবেন সেদিন অবিস্মরণীয় ইতিহাস তৈরি হবে। সেদিনই বিএনপির নির্বাচনের অর্ধেক প্রচারণা হয়ে যাবে।

নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এক অধ্যাদেশ জারি করেছে যে, জোটবদ্ধ হলেও নিজ দলের মার্কায় ভোট করতে হবে। এ ধরনের আদেশ নির্বাচনে জটিলতা সৃষ্টি করতে পারে।

তিনি আরো বলেন, আগামীর বাংলাদেশে চাইলেই কেউ অগণতান্ত্রিক ফ্যাসিস্ট হওয়ার সুযোগ আর পাবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন