একাত্তরের দোহাই দিয়ে ৫৪ বছর শোষণ করেছে আ.লীগ: মুজিব

স্পোর্টস রিপোর্টার

একাত্তরের দোহাই দিয়ে ৫৪ বছর শোষণ করেছে আ.লীগ: মুজিব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ‘৭১ এর তকমা লাগিয়ে ৫৪ বছর শোষণ করেছে আওয়ামী লীগ। তারা গণতন্ত্রের সঙ্গে ৭১ এর পরই বিশ্বাসঘাতকতা করেছে। ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেয়ায় অশান্তি তৈরি হয়েছে। আজও তা চলছে।

শুক্রবার রাজধানীর ডেমরায় ঢাকা মহানগর দক্ষিণের ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, ‘চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে তা ৭১ এর চেতনা হতে পারে না। তাদের ঝেটিয়ে বিদায় করেছে জনগণ। একটি দল আবারও চেতনার ব্যবসা করতে যাচ্ছে। তাদের চাঁদাবাজ, দখলবাজের তালিকা করা আছে। বক্তব্য বন্ধ করেন, না হলে তালিকা ছেড়ে দিলে বুঝবেন।’

সম্মেলনে আরও বক্তব্য রাখেন মহানগর দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: