আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি এনসিপি

আতিকুর রহমান নগরী

জামায়াতসহ ৮ দলের সংবাদ সম্মেলনে যোগ দেয়নি এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে যোগ দিয়েছে এলডিপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেল ৫টায় সংবাদ সম্মেলনে এ কথা জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

এ সময় জামায়াত আমির বলেন, কিছু সময় আগে এনসিপির সাথে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। কিন্তু দলটির কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হতে পারেনি। তারা দলীয়ভাবে আলোচনা করে পরে সংবাদ সম্মেলন করবেন।

বিজ্ঞাপন

আগে থেকে জোটে থাকা আট দল হলো– বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন