জাতীয় ঐক্য সংহত করতে জোর ভূমিকা রাখবে এবি পার্টি: মঞ্জু

স্টাফ রিপোর্টার

জাতীয় ঐক্য সংহত করতে জোর ভূমিকা রাখবে এবি পার্টি: মঞ্জু

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) জাতীয় ঐক্য সংহত করতে জোর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

সোমবার বিকেল ৩টার দিকে পল্টনের একটি মিলনায়তনে এবি পার্টির নবনির্বাচিত জাতীয় নির্বাহী পরিষদের সভায় তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

মজিবুর রহমান মঞ্জু বলেন, গঠনতন্ত্র মেনে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে এবি পার্টি। গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে দলটি জাতীয় দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে; এটা আমাদের স্বপ্ন ও অঙ্গীকার। সারা দেশে সংগঠন বিস্তার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য এখন সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানান তিনি।

পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা, প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, আলহাজ জাহাঙ্গীর কাসেম, আমিনুল ইসলাম এফসিএ ও শাহাদাতুল্লাহ টুটুল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন