আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের এনসিপির শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার

রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের এনসিপির শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১০টায় রায়েরবাজারে শহীদদের কবর জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা অংশ নেন। এ সময় জুলাই আন্দোলনে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

NCP

এর আগে সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করে। এ সময় নাহিদ ইসলাম বলেছেন, নতুন প্রজাতন্ত্র গড়ার জন্য গণপরিষদ নির্বাচন এবং নতুন সংবিধান প্রয়োজন। মুক্তিযুদ্ধসহ সব গণতান্ত্রিক আন্দোলনের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে নাগরিক পার্টি।

গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি। এরপর ২১৭ সদস্যের আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন