বিএনপি নেতা মঈন খানের বাসায় নৈশভোজে চীনা রাষ্ট্রদূত

স্পোর্টস রিপোর্টার

বিএনপি নেতা মঈন খানের বাসায় নৈশভোজে চীনা রাষ্ট্রদূত
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বিজ্ঞাপন

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানে মঈন খানের বাসায় যান চীনা রাষ্ট্রদূত। তার সঙ্গে ছিলেন উপ-রাষ্ট্রদূত এবং প্রধান রাজনৈতিক কর্মকর্তা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগেও ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা মঈন খানের সঙ্গে তার বাসায় নৈশভোজে অংশ নিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন